Thursday, June 25, 2026

বারাসতের কদম্বগাছিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা 

Date:

Share post:

শনিবার সন্ধ্যায় বারাসতের কদম্বগাছি এলাকার বামুনমোড়ায় একাধিক গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা অঞ্চলে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে ছাই হয়ে গিয়েছে কোটি টাকার সামগ্রী। ধোঁয়া, ছাই আর তীব্র দুর্গন্ধে এলাকা কার্যত অচল। আতঙ্কে আশপাশের ঘন জনবসতির মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অধীন বামুনমোড়া অঞ্চলের একটি বড় এলাকা জুড়ে গড়ে উঠেছে একাধিক সংস্থার গোডাউন। সেখানে শিশুদের ন্যাপকিন, রং ও ইলেকট্রনিক সামগ্রী মজুত ছিল। প্রাথমিক অনুমান অনুযায়ী, অন্তত ৮ থেকে ১০টি বড় গোডাউনে একযোগে আগুন ছড়িয়ে পড়ে।

শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রথম ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিরাপত্তার স্বার্থে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়। সেই সঙ্গে থমকে যায় ব্যস্ত বারাসত-টাকি রোড, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং পুলিশের পদস্থ আধিকারিকরা। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে তদন্ত শুরু হবে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রাসায়নিক দ্রব্য থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন – পার্থ সেনগুপ্ত স্মারক বক্তৃতা: আলোচনায় স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় মুসলিমদের অবদান 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...