Wednesday, June 24, 2026

ভারতের ফিল্ডিংয়ে নিয়ে দুষলেন সুনীল গাভাসকর

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিং প্রদর্শনে ক্ষুব্ধ প্রাক্তন তারকা সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে ভারতের রীতি নতুন শুরু হয়েছে, অন্তত এই ম্যাচের পর তা করা উচিৎ নয়। এই ম্যাচ শেষে কাউকেই যেন সেরা ফিল্ডারের মেডেল ড্রেসিংরুমে না দেওয়া হয়। অন্তত দ্বিতীয় দিন ভারতীয় দল ( Indian Cricket Team) ফিল্ডিংয়ে যেমন পারফরম্যান্স দেখিয়েছিলেন তা দেখে বিরক্ত গাভাসকর (Sunil Gavaskar)। একের পর এক ক্যাচ মিসটাই যেন মেনে নিতে পারছেন না গাভাসকর।

দ্বিতীয় দিন ভারতীয় দলের ক্রিকেটাররা তিনটি ক্যাচ ফস্কেছিলেন। সেটা না হলে যে ইংল্যান্ডের রান আরও কম হতে পারত তা বলার অপেক্ষা রাখে না। ভারতের রানের পাহা়ড় টপকানোর দিকে এগোতেই পারত না। কিন্তু সেটা হয়নি।

দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়াল মিস করেছিলেন অলি পোপ এবং বেন ডাকেট। সেই অলি পোপই ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি পেয়েছিলেন। ১০৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তেমনই বেন ডাকেটও পেয়েছিলেন অর্ধশতরান। এই দুজনের সেই ক্যাচ যদি ভারতীয় দলের ক্রিকেটাররা নিতে পারত, তাহলে ইংল্যান্ড যে ঘরের মাঠে আরও বেশি চাপে পড়ে যেত তা বলার অপেক্ষা রাখে না।

সুনীল গাভাসকর জানিয়েছেন, “এই টেস্টের পর কি ফিল্ডিংয়ের জন্য কোনও মেডেল দেওয়া হয়? আমার তো মনে হয়, দেওয়া উচিৎ নয়। প্রতি ম্যাচের ভারতের ফিল্ডিং কোচ টি দীলিপ মেডেল দেন। এটা মেনে নিতেই হবে যে দ্বিতীয় দিন ভারতীয় দলের ফিল্ডিং খুবই হতাশাজনক ছিল। যশস্বী এবং জাদেজা অবশ্যই ভালো ফিল্ডার। কিন্তু এত গুলো সুযোগ নষ্টের খেসারত দিতে হল তাদের”।

এই দুই ক্রিকেটারের ক্যাচ না ফস্কালেও ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হতেই পারত। কারণ এই দুজনই ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...