Sunday, February 22, 2026

আইএসএলের পর এবার ডুরান্ড হওয়া নিয়েও ধোঁয়াশা

Date:

Share post:

আইএসএলের (ISL) পর এবার ডুরান্ড (Durand Cup) হওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়। হঠাৎই শোনা যাচ্ছে এবার নাকি ডুরান্ড কাপেও(Durand Cup) অংশগ্রহন করতে নারাজ আইএসএলের ছটি ক্লাব। আর তাতেই সিঁদূরে মেঘ দেখছে ভারতীয় ফুটবল। ইতিমধ্যেই নাকি প্রাক মরসুম শুরুর সময় পিছিয়ে দিয়েছে আইএসএলের ছটি ফ্র্যাঞ্চাইজি। আগামী ৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল প্রাক মরসুম। কিন্তু সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে তারা। একইসঙ্গে নাকি ডুরান্ড খেলতেও রাজি নয় এই ছয় ক্লাব।

ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের মতো দল গুলো নাকি তাদের ডুরান্ড (Durand Cup) না খেলার কথা ইতি মধ্যেই জানিয়ে দিয়েছে। আর সেই কারণেই নাকি প্রাক মরসুমও এখনই শুরু করবে না তারা। অন্যদিকে আইলিগেরও দুটো ক্লাব নাকি না খেলার কথা জানিয়েছে। যাদের মধ্যে একটি দল আবার ইন্টার কাশি।

বিশেষত আইএসএলের দিকেই এখন তাকিয়ে রয়েছে তারা। কারণ এই বছরের ডিসম্বরেই ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এফএসডিলের। শোনা যাচ্ছে ফেডারেশনের সঙ্গে এফএসডিলের চুক্তি নবীকরণ নিয়ে টালবাহানা চলছে। এমনকি কয়েকদিন আগে ফেডারেশন একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানেও আইএসএল ছিল না। যদিও ফেডারেশনের যুক্তি ছিল আইএসএলের সূচি একমাত্র এফএসডিএলই প্রকাশ করে।

এমন পরিস্থিতিতে আইএসএল নিয়ে কার্যত অথৈ জলে ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতের প্রধান লিগ আদৌ হয় কিনা সেটাই এখন প্রশ্নচিহ্নের সামনে। এমন পরিস্থিতিতে এবার এই ছটি ক্লাব আসন্ন ডুরান্ড কাপেও খেলতে আগ্রহ প্রকাশ করেনি। সেই কারণে এখনও পর্যন্ত ডুরান্ডের সূচীও প্রকাশ করা হয়নি।

ফেডারেশনের সঙ্গে চুক্তি নবীকরণ নিয়ে চলছে দর কষাকষি। বিপুল ক্ষতি হওয়ার ফলে নতুন চুক্তিতে আগের থেকে আরও কম টাকা দেওয়ার কথাই নাকি বলা হয়েছিল এফএসডিলের তরফে। সেই নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়ে গেলেও সমাধান সূত্র এখনও মেলেনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...