Thursday, May 14, 2026

কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেফতারি নিয়ে সমাজমাধ্যমে পোস্ট কৃষ্ণনগর পুলিশের

Date:

Share post:

নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের (Nadia Kaligonj By Election) ফলাফল ঘোষণা হওয়ার পরই বোমাবাজির ঘটনায় এক নাবালিকার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।সোমবার বিকেলেই সমাজমাধ্যমে পোস্ট করে এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেইমতো ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান চার অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ। এই ঘটনায় আর কারাযুক্ত তা জানার চেষ্টা চলছে।

মঙ্গলের সকালে সমাজমাধ্যমে পোস্ট করে কৃষ্ণনগর পুলিশের (Krishnanagar Police) তরফে জানানো হয়েছে, বোমাবাজির ঘটনায় তদন্ত চলবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে। ধৃতেরা হলেন আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ। সোমবারের নাবালিকা মৃত্যু ঘটনার পর এদিন সকাল থেকেও এলাকা থমথমে। কোনও দোষীকে রেয়াত করা হবে না বলে জানিয়েছে তৃণমূল। পরিস্থিতি থেকে নজর রাখছে প্রশাসন, এলাকায় চলছে পুলিশি টহলদারি।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...