Wednesday, June 3, 2026

মূল্যবৃদ্ধির বাজারে বাড়ছে রেলের ভাড়া, উন্নত পরিষেবার প্রতিশ্রুতি!

Date:

Share post:

নিত্যদিনের দুর্ঘটনা যার সঙ্গী সেই রেল মন্ত্রক দাবি করছে এবার রেলের পরিষেবা উন্নত হবে। তার জন্য প্রয়োজন অর্থ। আর সেই অর্থ আসবে রেলযাত্রীদের পকেট থেকে। সেই উদ্দেশ্যেই এবার রেলের ভাড়া (rail fare) বাড়াচ্ছেন অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। যে দেশে বাজেট থেকে রেলের খাতে বরাদ্দই তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রেলমন্ত্রী, সেখানে রেলের উন্নয়নের টাকা যে জনগণের পকেট কেটেই আদায় করতে হবে তা বলাই বাহুল্য।

কিলোমিটার হিসাবে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক (Ministry of Railway)। মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে নন-এসি যাত্রীদের ভাড়া (rail fare) কিলোমিটার পিছু ১ পয়সা করে বাড়াবে রেল মন্ত্রক (Ministry of Railway)। একইভাবে এসি কোচের যাত্রীদের জন্য ভাড়া বাড়বে কিলোমিটার পিছু ২ পয়সা করে। ১ জুলাই থেকে সেই বর্ধিত ভাড়া লাগু হবে। তবে ৫০০ কিমির কম দূরত্বে কোনও ভাড়া বাড়বে না বলেই জানানো হয়।

সেক্ষেত্রে সাবার্বান বা লোকাল ট্রেনের (suburban railway) ভাড়া বাড়ছে না। এমনকি মাসিক টিকিটের ভাড়াও না বাড়ার বার্তা দিয়েছে রেল। ৫০০ কিমির বেশি রেলযাত্রায় সাধারণ যাত্রীদের ভাড়া প্রতি কিলোমিটারে আধ পয়সা করে বাড়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...