Wednesday, June 3, 2026

বাঘাযতীনে লরি-দু চাকার সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর 

Date:

Share post:

কলকাতার বাঘাযতীনে (Baghajatin) মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। লরি-দু চাকার সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, বাইক চালকের দেহাংশ ছিটকে পড়ে রাস্তায়। যাদবপুর থানার পুলিশ (Jadavpur Police) ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও মৃতব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন মঙ্গলবার রাতে যাদবপুর থেকে বাঘাযতীনের দিকে বাইক নিয়ে ফিরছিলেন এক ফুড ডেলিভারি বয়। আচমকা বেপরোয়া গতিতে রং রুট থেকে ছুটে আসা একটি লরি বাইকটিকে ধাক্কা মারে তারপর পিষে দেয় চালককে। পুলিশ ঘাতক লরি এবং ড্রাইভার দুজনকেই আটক করেছে। লরি ট্রাকের বেপরোয়া গতির দৌরাত্ম্যের কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকি তাঁরা বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান। পরে যাদবপুর থানার পুলিশ কথা বলে পরিস্থিতি সামাল দেয়।

 

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...