Tuesday, June 23, 2026

সমালোচনার মাঝে বোলারদের পাশে দাঁড়াচ্ছেন গম্ভীর

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি সেঞ্চুরি করেও শেষরক্ষা হয়নি। ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হার হেডিংলীতে। এরপরই ভারতীয় দলের (Team India) সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারতীয় দলের বোলিং লাইনআপই এখন সামলোচকদের কাছে প্রধান লক্ষ্য। তবে ভারতীয় দলের কোচ কিন্তু একেবারেই তাঁর দলের বোলারদের বিরুদ্ধে যেতে রাজী নয়। বরং ম্যাচ শেষের পর দলের বোলিং লাইনআপের পক্ষেই দাঁড়াচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিজের মতো তাদের পাশে দাঁড়ানোর যুক্তিও দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

ভারতীয় দল দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স দেখালেও, ভারতের বোলিং একেবারেই খারাপ হয়েছে। জসপ্রীত বুমরাহকে (Jasprit Vumrah) ছাড়া কোনও বোলারই সেভাবে দাগ কাটতে পারেননি। এছাড়া বারবারই জসপ্রীত বুমরাহকে সাহায্য করতে না পারার কথাই শোনা গিয়েছে। শেষপর্যন্ত ভারতের খারাপ বোলিংয়ের খেসারত দিতে হয়েছে, এগিয়ে থেকেও প্রথম ম্যাচে হার।

টেস্ট ক্রিকেটে ইতিহাসে ভারত প্রথম দল হিসাবে এক ম্যাচে পাঁচটা সেঞ্চুরি করেও ম্যাচ হেরেছে। এর আগে কোনও দলের সঙ্গেই এমনটা হয়নি। এরপরই বোলারদের পাশে দাঁড়িয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। তিনি জানিয়েছেন, “আমাদের দলের এই পেস আক্রমণে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি চারটি টেস্ট খেলেছেন। হর্ষিত রানা এখনও পর্যন্ত দুটো মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া আরও একজন রয়েছেন যিনি এখনও পর্যন্ত একটিও টেস্ট খেলেননি। ওডিআই ফর্ম্যাটে এটা কখনোই খুব একটা আমল পায় না। কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দেশের সফরে ব্যপারটা সত্যিই খুব কঠিন। ব্যপারটা অনেকটা হাত পা বেঁধে সমুদ্রে ফেলে ফেলে দেওয়ার মতো। প্রতিটা ম্যাচের পরই যদি আমরা বোলারদের সমালোচনা করতে শুরু করি, তবে উন্নতি হবে কী করে”।

প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু বাকি পেসারদের থেকে একেবারেই সাহায্য পাননি তিনি। সেভাবে দ্বিতীয় ইনিংসেও সেই একই সমস্যা। এরপরই প্রাক্তন থেকে সমালোচকরা ভারতীয় বোলারদের নিয়ে সরব হয়েছেন।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...