Saturday, June 13, 2026

আগামী বছরেই চালু CBSE দশমের বছরে দুবার পরীক্ষা: জারি নির্দেশিকা

Date:

Share post:

পরীক্ষার ফল খারাপ হলে বছরে দুবার সম্ভব হবে পরীক্ষা দেওয়া। পরীক্ষামূলকভাবে নয়, একেবারে বিজ্ঞপ্তি জারি করে দশম শ্রেণির (10 board) জন্য ২০২৬ সাল থেকেই সেই নিয়ম লাগু করতে চলেছে সিবিএসই (CBSE) বোর্ড। বুধবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হল। এর ফলে পরীক্ষার ফল বেরোনোর পরে যে কোনও তিন বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থীরা। গোটা বিষয়টিই সম্পূর্ণ স্বেচ্ছামূলক (optional) হবে। শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষার চাপ কমানোর জন্য এই সিদ্ধান্ত, দাবি সিবিএসই বোর্ডের।

সিবিএসই বোর্ডের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, নিয়ম মতো ফেব্রুয়ারি মাসে যেমন দশম শ্রেণির বোর্ডের (10 board) পরীক্ষা হয়, তেমন পরীক্ষা হবে। এপ্রিল মাসে তার ফলাফল প্রকাশিত হবে। এরপরে ফের মে মাসে দ্বিতীয় দফার পরীক্ষা হবে। সেখানে যে কোনও তিনটি বিষয় পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। এর মধ্যে বিজ্ঞান, গণিত, সমাজ বিজ্ঞান ও দুটি ভাষার পরীক্ষা দেওয়া যাবে। দ্বিতীয় দফার পরীক্ষার ফল জুন মাসে বেরোবে।

পরীক্ষার বোঝা কমাতে বছরে দুবার পরীক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানায় সিবিএসই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই প্রস্তাবনার খসড়া তৈরি করা হয়। সেই খসড়া সংশ্লিষ্ট সব পক্ষকে পর্যালোচনার জন্য দেওয়া হয়। সেই পর্যালোচনায় সব পক্ষই দুবার পরীক্ষার পক্ষে সওয়াল করে। ফলে ২০২৬ সালে সিবিএসই দশমের যে পরীক্ষা হবে সেখানেই বছরে দুবার পরীক্ষা দেওয়ার সুবিধা পাবে পরীক্ষার্থীরা।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...