Saturday, June 13, 2026

বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধার্ঘ্য: ১ জুলাই রাজ্যে অর্ধদিবস ছুটি

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রখ্যাত চিকিৎসক ডঃ বিধানচন্দ্র রায়ের (Bidhanchandra Roy) জন্মদিন ১ জুলাইকে চিকিৎসক দিবস (Doctors’ Day) হিসেবে পালন করা হয়। সেই অনুযায়ী প্রতি বছরের মতো এবারও রাজ্য সরকারের তরফে ১ জুলাই, মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি (half day holiday) ঘোষণা করা হয়েছে।

রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে (notification) জানানো হয়েছে, ওই দিন সমস্ত দপ্তর সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। দুপুর ২টোর পর ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ দফতর (revenue department) এই ছুটির আওতার বাইরে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসক দিবস (Doctors’ Day) উপলক্ষ্যে রাজ্য জুড়ে সরকারি কর্মক্ষেত্রে এই ছুটি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য জানানোর একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি সমস্ত দফতর, বিভাগ, জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...