Saturday, May 16, 2026

সোনা জিতে নতুন স্বপ্ন দেখছে অদিতি

Date:

Share post:

রাজ্য অ্যাথলেটিক্স মিটের (State Athletics Meet) দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে নয়া নজির মালদহ জেলার হবিবপুরের কিশোরী অদিতি মণ্ডল (Aditi Mondal)। এবার তার লক্ষ্য দেশের হয়ে দৌড়ে সোনা জেতা। দেশের মঞ্চে নিজেকে মেলে ধরাই এখন অদিতির (Aditi Mondal) প্রধান লক্ষ্য।

অভাবের সংসারেও স্বপ্ন দেখা বন্ধ করেনি দ্বাদশ শ্রেণির ছাত্রী অদিতি (Aditi Mondal)। বাবা দিনমজুর, মা বিড়ি বেঁধে কোনওমতে সংসার চালান। সেই ঘর থেকেই উঠে এসেছে এই সোনা জয়ী। হবিবপুরের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা অদিতি ছোট থেকেই দৌড়াতে ভালোবাসে। বর্তমানে ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী সে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্য অ্যাথলেটিক্স মিটে (State Athletics Meet) অনূর্ধ্ব-২০ বিভাগে পাঁচ কিমি দৌড়ে সোনা জিতেছে সে। এর আগে জেলা স্তরে সবার থেকে এগিয়ে রাজ্যস্তরে পৌঁছায়।

অদিতি জানিয়েছে, সে জাতীয় চ্যাম্পিয়ন হতে চায়, আর তার বড় স্বপ্ন দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়ার। সাফল্যের পর স্কুলের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে এই স্বপ্নের পথে বড় বাধা অর্থনৈতিক দুরবস্থা। মা-বাবার দুঃখ, সংসার চালাতে হিমশিম খেতে হয়, মেয়ের খেলাধুলার সরঞ্জাম কিনে দেওয়ার সামর্থ্য নেই। এখন দেখার, অদিতির স্বপ্ন শেষমেশ কেবল দৌড়েই থেমে যায়, না কি কোথাও থেকে মেলে সাহায্যের হাত।

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...