Friday, June 26, 2026

উপনির্বাচনের ৭২ ঘণ্টার মধ্যেই প্রকাশ ইনডেক্স কার্ড! ডিজিটাল পদ্ধতিতে বিপ্লব কমিশনের 

Date:

Share post:

উপনির্বাচনের ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই এবার ইনডেক্স কার্ড প্রকাশ করল নির্বাচন কমিশন। আগের তুলনায় অনেক দ্রুত এই তথ্য প্রকাশ সম্ভব হয়েছে শুধুমাত্র নতুন ডিজিটাল পদ্ধতির জন্য—এমনটাই জানিয়েছে কমিশন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ জুন থেকে জাতীয় নির্বাচন কমিশন ইনডেক্স কার্ডকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে হাতে হাতে তথ্য পূরণের দীর্ঘ প্রক্রিয়ার অবসান ঘটেছে। আগে প্রতিটি তথ্য ম্যানুয়ালি পূরণ ও যাচাই করতে হতো, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও পরিশ্রমসাধ্য।

নতুন ব্যবস্থায় ECINET-এর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত অধিকাংশ তথ্য এখন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হচ্ছে। এর ফলে একদিকে যেমন দ্রুত তথ্য সংগ্রহ ও যাচাই সম্ভব হচ্ছে, অন্যদিকে জনসাধারণও সহজেই সংসদীয় ও বিধানসভা ভিত্তিক নির্বাচনের বিশদ তথ্য জানতে পারছেন ইনডেক্স কার্ডের মাধ্যমে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল ও আধুনিক করার লক্ষ্যে এই পদক্ষেপকে কমিশনের তরফে একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – ৫০-এর নীচে আটকে যাবে বিজেপি: ছাব্বিশের নির্বাচন নিয়ে বড় দাবি অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...