Wednesday, February 4, 2026

রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, দিঘা জগন্নাথ ধামের উল্লেখ করে পোস্ট অভিষেকের

Date:

Share post:

রথযাত্রা (Rathayatra Celebration) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বাংলার ঐতিহ্যময় সকল স্থান সহ দিঘায় পুণ্য রথযাত্রা উৎসবে অংশ নিয়ে উজ্জীবিত হোক সকলের হৃদয়।’ বৃহস্পতিবার দিঘার জগন্নাথ ধামে নেত্র উৎসবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছিলেন।

এদিন জগন্নাথ ভক্তদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এবছর দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) আয়োজিত রথযাত্রার কথা উল্লেখ করে অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলায়, ‘এই বছরের উদযাপন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে, দিঘা এখন গর্বের সঙ্গে একটি নব-পবিত্র জগন্নাথ ধাম ধারণ করেছে, আগামী কয়েক দশক ধরে যা আধ্যাত্মিক নিদর্শন হিসেবে কাজ করবে।আজ যখন ঐশ্বরিক রথ এগিয়ে চলেছে, তখন এটি প্রতিটি ভক্তের আকাঙ্ক্ষা, প্রতিটি পরিবারের আশা-ঐতিহ্য এবং নির্ভীক চিত্তে নতুন কিছু সৃষ্টি করার সাহস দেখানো বাংলার আত্মাকে বয়ে নিয়ে যাক।

 

ঝিরঝিরে বৃষ্টি মাথায় নেই দিঘায় ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। পৌনে বারোটা নাগাদ মন্দির থেকে বের করে রথে অধিষ্ঠান করানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। ভক্তদের ভিড়ের মাঝে রীতি মেনে চলছে আরতি। দুপুরেই রথের রশিতে টান দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...

বেশি চাউমিন খাওয়ার শাস্তি,  যোগীরাজ্যে সাসপেন্ড দুই পড়ুয়া!

এ যেন জোর যার মুলুক তার! স্কুলের অনুষ্ঠানে মন ভরে চাউমিন খেয়েছিলেন দুই ছাত্র। কিন্তু তার জন্য যে...

বাংলায় SIR বিরোধিতায় আজ সুপ্রিম কোর্টে ‘আইনজীবী’ মমতা

হাইভোল্টেজ বুধবারে বাংলার মুখ্যমন্ত্রী নতুন রূপে ধরা দেবেন দিল্লির সুপ্রিম দরবারে (CM will be present in Supreme Court...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: বিদ্যার্থীদের জন্য দিনটি আশাব্যঞ্জক।...