Saturday, April 11, 2026

শিবকাশীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৫, জখম বহু

Date:

Share post:

তেলেঙ্গানার পর এবার তামিলনাড়ুর শিবকাশী (Shivkashi, Tamilnadu)। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বাজির কারখানা হওয়ায় প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় লাগাতার চলছে বিস্ফোরণ। স্থানীয়রা জানিয়েছেন যে, বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে কারখানার চারপাশে অনেকটা এলাকাজুড়ে ঘন সাদা ধোঁয়া ছেয়ে গিয়েছিল। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ পাঁচজনের। আহতের সংখ্যা অনেক। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। বেশ কয়েকজনের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছে দমকলের কর্মীরা। সোমবার তেলেঙ্গানায় এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...