Monday, June 15, 2026

কয়েক ঘণ্টার ব্যবধানে ফের পাকিস্তানি সেলেবদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা!

Date:

Share post:

পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Attack) পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই সিদ্ধান্তের কার্যকরী পদক্ষেপ হিসেবে পাকিস্তানি সেলেব থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়। কিন্তু বুধবার (২ জুলাই) আচমকাই দেখা যায় মায়া আলি, হানিয়া আমির, ফাওয়াদ খান, ইকরা আজিজ হুসেন, শাহিদ আফ্রিদিদের প্রোফাইল এ দেশে দেখা যাচ্ছে। জল্পনা বাড়ে, তাহলে কি নিষেধাজ্ঞা তুলে নিল নয়া দিল্লি? কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় ফের অ্যাকাউন্টগুলি ভ্যানিশ হয়ে গেছে। ভারতীয় নেটিজেনরা আর পাক সেলেবদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না।

গত ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগে ওঠে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। ভারতে তাদের ব্লক করে দেওয়া হয়। শাহিদ আফ্রিদির মতো ‘ভারত বিরোধী’ ক্রিকেটারদের অ্যাকাউন্টও ছিল সেই তালিকায়। পাকিস্তানি সেলেব্রেটি মাওরা হোসেন, আয়েজা খান, সনম সইদ, মায়া আলিসহ একাধিক সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে ভারতে ব্লক লিস্ট করা হয়। কিন্তু বুধবার সেগুলো সবই অ্যাক্টিভ দেখা যাচ্ছিল। এই নিয়ে জল্পনা- আলোচনা শুরু হতে না হতেই বৃহস্পতিবার সকালে দেখা গেল এই পুরনো ছবি। হানিয়া আমির, ফাওয়াদ খানদের অ্যাকাউন্ট খুলতে গেলে বলা হচ্ছে, “এই অ্যাকাউন্টটি ভারতে।উপলব্ধ নয়। আমরা আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট সীমাবদ্ধ করেছি।” তাহলে কি ফের জারি নিষেধাজ্ঞা? সরকারি তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

Related articles

বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে মারধর! কাঠগড়ায় বিজেপির নেতা

কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির (BJP Leader-Worker) নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর...

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...