Wednesday, May 13, 2026

যুগলের রক্তাক্ত দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বৈদ্যবাটিতে!

Date:

Share post:

ভোররাতে রক্তাক্ত জোড়া দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghli) বৈদ্যবাটিতে। বৃহস্পতিবার ভোর রাতে বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়াটে যুগলের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাঁদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পুলিশ (Police) গিয়ে তাঁদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। তদন্তে ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

৩৫ বছরের মণীশ ভাদুড়ি ও ৩২ বছরের অপর্ণা মাঝি বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে গত তিনবছর ধরে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, রাত তিনটে নাগাদ চিৎকার শুনতে পান তাঁরা। বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় দুজনে পড়ে আছেন। একজন ঘরের মধ্যে এবং অন্যজন ঘরের বাইরে। যন্ত্রণায় ছটফট করছিলেন। রাজার বাগানে মণীশের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশে (Police) খবর দেন। পুলিশ গিয়ে যুগলকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, মণীশ একটি ঢালাই কারখানায় কাজ করতেন। অপর্ণা পরিচারিকা ছিলেন। তাঁরা একসঙ্গে থাকতেন। দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন। রাতে বাড়ি ফিরতেন। কীভাবে তাঁদের মৃত্যু হল, এটা খুন না আত্মহত্যা- জানতে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে যান চন্দননগর পুলিশের DCP শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, ACP শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এলাকার সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবরহাওড়া সাঁকরাইলের আলমপুরে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...