Wednesday, June 24, 2026

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকা দিয়েগো জোটার

Date:

Share post:

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু পর্তুগাল তথা লিভারপুলের (Liverpool) তারকা ফরোয়ার্ড দিয়েগো জোটা (Diego Jota)। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিশ্ব ফুটবল মহলে। স্পেনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। আর তাতেই সব শেষ। প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই নাকি গাড়িতে আগুনও লেগে গিয়েছিল। সেই সময় গাড়িতে ছিলেন জোটা এবং তাঁর ভাই। জোটার (Diego Jota) এই খবর জানার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন থেকে বর্তমান ফুটবলাররা।

পর্তুগাল তথা লিভারপুলের হয়ে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন তিনি। লিভারপুলের এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পর্তুগালের উয়েফা নেশনস লিগ (Uefa Nations League) চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন এই তারকা ফুটবলার। কিন্তু একটা গাড়ি দুর্ঘটনাতেই সব শেষ হয়ে গেল। দশ দিন আগেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করেছিলেন তিনি। আপাতত স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই স্পেনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রেডসদের এই তারকা স্ট্রাইকার।

তাঁর মৃত্যুতে শোকাহত পর্তুগাল। লিভারপুলও শেষ শ্রদ্ধা জানিয়েছে দিয়েগো জোটাকে (Diego Jota)। তাদের তরফে জানানো হয়েছে, “দিয়েগো জোটা এবং আন্দ্রে সিলভার অকাল প্রয়ানে আমরা বিধ্বস্ত। তিনি আমাদের কাছে একজন অসাধারণ খেলোয়াড়ের থেকেও আরও অনেক বেশি ছিলেন। দিয়েগো জোটা একজন অসাধারণ মানুষ ছিলেন। তাঁকে শুধু সতীর্থরাই নন, প্রতিপক্ষ দলের ফুটবলাররাও সম্মান করতেন”।

ইতিমধ্যেই মহিলাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের বিরুদ্ধে ম্যাচে উয়েফার কাছে পর্তুগাল দলকে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেওয়ার আবেদন জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। পর্তুগালের পাশাপাশি লিভারপুলের হয়েও বহু কীর্তি রয়েছে জোটার। লিভারপুলের প্রিমিয়ার লিগে দশ হাজার তম গোলটি করেছিলেন তিনিই।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...