Saturday, June 20, 2026

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

Date:

Share post:

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ একটি কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে! এখানেই শেষ নয়, মারাত্মক জঘন্য অপরাধের পর ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে অভিযুক্ত যুবক ‘সেলফি’ তোলে বলেও বলে জানা গিয়েছে। সেই সঙ্গে লিখে যান—“আবার আসব”। এত দুঃসাহস! হতবাক পুলিশও।

কর্মসূত্রে মেয়েরা আজ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। এমনকি পৃথিবীর বাইরেও কাজের জন্য থাকতে হচ্ছে মহিলা মহাকাশচারীকে। অথচ বাস্তবে সমাজের ছবিটা দেখে বাকরুদ্ধ হয়ে যেতে হয়। পুনে শহরের ধনী ব্যক্তিরা যে আবাসনে থাকেন সেখানে কুরিয়ার ডেলিভারি করতে আসা এক যুবক ফ্ল্যাটে ঢুকে অজ্ঞান করে যুবতীকে ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে আবাসনের নিরাপত্তা নিয়ে। ওই মহিলা যখন পিন নাম্বারের জন্য মোবাইল আনতে ঘরে ঢোকেন, তখন অভিযুক্ত দরজা বন্ধ করে দেয় বলে জানিয়েছেন নির্যাতিতা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, ঘরে ঢুকে তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন অভিযুক্ত। ফলে জ্ঞান হারান ওই তরুণী। এই অবস্থার সুযোগ নিয়ে ধর্ষণ কিনা তা জানতে তদন্ত চলছে। তবে ওই যুবতীর মোবাইল থেকে অভিযুক্তের একটি সেলফি মোডের ছবি মিলেছে। ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিণ্ডে (Rajkumar Shinde) জানান, অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...