Wednesday, June 24, 2026

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক বাড়িতে ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে দুজনের মৃতদেহ। সম্পর্কে তাঁরা কাকা -ভাইপো বলে জানতে পেরেছে পুলিশ। আত্মহত্যা না খুন তা এখনও স্পষ্ট নয়। পটলডাঙা স্ট্রিটের এই ঘটনায় পুলিশ দরজা ভেঙে ঘর থেকে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন বছর সত্তরের মৃণাল বসু ও তাঁর ভাইপো ৫১ বছরের নীলাঞ্জন বসুর বাজারে বেশ দেনা হয়েছিল। সেই কারণেই আত্মহননের সিদ্ধান্ত কিনা তা স্পষ্ট নয়। শুক্রবার ৪৫ পটলডাঙা স্ট্রিটের বাড়িতে সকাল থেকে আত্মীয়রা ফোন করলেও কোনও সাড়া মেলেনি। প্রতিবেশী দীর্ঘক্ষণ তাঁদের দেখতে পাননি বলে জানিয়েছেন। সন্দেহ হওয়ায় থানার খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দেখে, মৃণাল ও নীলাঞ্জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় পাঁচ লক্ষ টাকার বেশি দেনা ছিল কাকা -ভাইপোর। মৃতদের মোবাইল খতিয়ে দেখার পাশাপাশি আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...