Friday, June 26, 2026

ভারতীয় দলের কোচ হওয়ার আবেদন করতে চলেছেন সঞ্জয়

Date:

Share post:

ভারতীয় দলের কোচের পদের জন্য আবেদন করছেন সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেন (Sanjay Sen)। গতবারও তিনি আবেদন করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। মানোলো মার্কুয়েজের (Manolo Marquez) বিদায়ের পর আবারও ভারতীয় দলের কোচের দৌড়ে ঢুকে পড়েছেন তিনি। শেষপর্যন্ত তাঁর আশা পূরণ হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তিনি নিজেও অবশ্য খানিকটা আশাবাদী ভারতীয় দলের নতুন কোচ হওয়ার জন্য।

ভারতীয় দলের খারাপ পারফরম্যান্স। মাত্র কয়েকদিনের জন্য কোচের দায়িত্ব সামলানোর পরই সেই দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন মানোলো মার্কুয়েজ। ইতিমধ্যেই নতুন আবেদনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে। আগামী ১৩ জুলাই পর্যন্ত রয়েছে আবেদনের শেষ তারিখ। এবারও ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করতে চলেছেন সঞ্জয় সেন (Sanjay Sen)।

কয়েকদিন আগেই কোচিংয়ে আরও একটি ডিগ্রী নিয়েছেন সঞ্জয় সেন। মানোলো বিদায়ের পর থেকে অনেকেই সঞ্জয় সেনকে ভারতীয় দলের কোচ করার দাবী তুলতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে সঞ্জয় সেন যে কোচ হতে বেশ আগ্রহী তা বলার অপেক্ষা রাখে না। সঞ্জয়ের পাশাপাশি ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আরও একজনের নাম উঠে আসছে। তিনি হলেন জামশেদপুর এফসির খালিদ জামিল।

তাঁর হাত ধরে এবারের আইএসএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল জামশেদপুর এফসি। সেই কথা মাথায় রেখেই এই কোচ খানিকটা হলেও এগিয়ে রয়েছে। শেষপর্যন্ত সঞ্জয় নাকি খালিদ, কে হয় ভারতীয় দলের কোচ সেটাই দেখার।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...