Tuesday, June 2, 2026

রেকর্ড দামে কেরালা ক্রিকেট লিগে দল পেলেন সঞ্জু স্যামসন

Date:

Share post:

দলের বাজেট ৫০ লক্ষ। সেখানে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিতেই নাকি খরচ ২৬.৮০ লক্ষ টাকা। কেরালা ক্রিকেটের লিগের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা এবার সঞ্জু স্যামসনের (Sanju Samson) গায়ে। নিলামে তাঁকে নিয়ে দীর্ঘ টানাটানির পর শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটারকে দলে তুলে নিল কোচি। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। কোচি ব্লু টাইগার্সের (Kochi Blue Tigers) এমন কান্ডে সকলে হতবাকই হয়ে গিয়েছে। কারণ এখনও পর্যন্ত ভারতের ঘরোয়া লিগে কোনও ক্রিকেটারই এমন দাম পাননি।

কেরালা ক্রিকেট লিগের দ্বিতীয় মরসুম শুরু হবে। তারই নিলামে অংশ নিয়েছিল প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সেখানেই সঞ্জু স্যামসনের (Sanju Samson) ন্যূনতম দাম ছিল ৫ লক্ষ টাকা। তাঁর নাম উঠতেই শুরু হয়েছিল লড়াইটা। একের পর এক ফ্র্যাঞ্চাইজি ঝাপিয়েছিল তাঁকে নেওয়ার জন্য। তবে সবচেয়ে বেশি লড়াই হয় ত্রিশূর টাইটানের সঙ্গে।

তবে শেষপর্যন্ত ২০ লক্ষ টাকা পর্যন্ত গিয়েই থামতে হাল ছাড়তে হয়েছিল ত্রিশূরকে। সেখান থেকেই এবার ২৬ লক্ষ টাকায় সঞ্জু স্যামসনকে তুলে নিয়েছে কোচি ব্লু টাইগার্স। কার্যত নিজেদের পার্সের প্রায় ৫০ শতাংশ টাকাই সঞ্জুর পিছনে খরচ করে ফেলেছে কোচি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই কার্যত ভাইরাল।

এর আগে এই লিগে সর্বোচ্চ এম সজীবন অখিল। সেবার তিনি পেয়েছিলেন ৭.৪ লক্ষ টাকা। এবার এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে কোচি ব্লু টাইগার্স।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...