Tuesday, June 2, 2026

মধ্যরাতে রেলের মেরামতির কাজ: জেনে নিন কোন কোন লোকাল বাতিল

Date:

Share post:

মেরামতির কাজ যেন শেষই হয় না পূর্ব রেলের। অথচ প্রতিদিনের লেট ট্রেনের ভোগান্তিরও শেষ নেই। এবার আবার দমদম জংশন (Dumdum Jn.) স্টেশনে মেরামতির কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত বাতিল থাকছে শিয়ালদহ (Sealdah) উত্তর শাখার একগুচ্ছ ট্রেন। প্রভাব পড়ছে মেন লাইন, বনগাঁ লাইন ও ডানকুনি লাইনে।

রেলের দাবি এবার সম্পূর্ণ সিগনাল প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে। যার ফলে পয়েন্টে নিয়ন্ত্রণ আরও সহজ হবে। তার জন্যই শনিবার মধ্যরাত থেকে ৭ ঘণ্টা বন্ধ থাকবে দমদম জংশনের (Dumdum Jn.) উপর দিয়ে সমস্ত রেল চলাচল। যেসব ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল:

ডানকুনি লাইনে আপ ট্রেন
শিয়ালদহ ডানকুনি –  শনিবার রাত ১০.২৩
রবিবার ভোর ৪.০৭
রবিবার ভোর ৪.৫৮
রবিবার ভোর ৫.৪২
রবিবার সকাল ৬.০৫
রবিবার সকাল ৬.৪৫

ডানকুনি শাখায় ডাউন ট্রেন
ডানকুনি শিয়ালদহ –   শনিবার রাত ১১.৪৩
রবিবার ভোর ৫.০৩
রবিবার ভোর ৫.৫৩
রবিবার সকাল ৬.৩৪
রবিবার সকাল ৭.০২
রবিবার সকাল ৭.৪৫

শিয়ালদহ মেন শাখায় আপ ট্রেন
শিয়ালদহ নৈহাটি –    রবিবার ভোর ৪.৪০
রবিবার সকাল ৭.৫২

শিয়ালদহ মেন শাখায় ডাউন ট্রেন
কল্যাণী সীমান্ত শিয়ালদহ – রবিবার ভোর ৫.০২
লৈহাটি শিয়ালদহ –    রবিবার ভোর ৪.০৫
রবিবার ভোর ৪.৫০
রবিবার সকাল ৯.২৭

বনগাঁ শাখায় আপ ট্রেন
শিয়ালদহ বনগাঁ –     রবিবার ভোর ৩.১৫
রবিবার ভোর ৫.৫৪
শিয়ালদহ হাবড়া –    রবিবার ভোর ৪.৪৫
রবিবার সকাল ৬.৪০
শিয়ালদহ বারাসত –   রবিবার সকাল ৮.৫৮

বনগাঁ শাখায় ডাউন ট্রেন
বনগাঁ শিয়ালদহ –     রবিবার সকাল ৮.০৮
রবিবার সকাল ৮.৩২
হাবড়া শিয়ালদহ –    রবিবার সকাল ৬.৩৭
রবিবার সকাল ৮.৫৫
দত্তপুকুর শিয়ালদহ –   রবিবার ভোর ৫.৪২
বারাসত শিয়ালদহ –   রবিবার ভোর ৫.১৬

আরও পড়ুন: পুনে ধর্ষণে ইউ-টার্ন! অভিযুক্ত যুবকের সঙ্গে সেলফি নিয়েছিলেন ‘নির্যাতিতা’ই

এই সব লোকাল ট্রেনগুলির পাশাপাশি প্রভাবিত এক্সপ্রেস ট্রেনও। বামনহাট শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসকে ডানকুনির বদলে ব্যান্ডেল-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হলদিবাড়ি শিয়ালদহ দার্জিলিং মেলকেও ডানকুনির বদলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ব্যান্ডেল-নৈহাটি রুটে।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...