Tuesday, March 10, 2026

আগামী দুবছর ইস্টবেঙ্গলেই সৌভিক চক্রবর্তী

Date:

Share post:

ডুরান্ড কাপের আগেই ইস্টবেঙ্গলের (Eastbengal) সঙ্গে আরও দুই মরসুমের চুক্তি বাড়ল সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti)। শনিবারই তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ শিবির। গতবার ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা ছিলেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। আগামী মরসুমের জন্যই শুধু নয়, দুই মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। এবার জোর কদমে দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানেই সৌভিকের নাম প্রথমবার ঘোষণা করল তারা।

মাঝে শোনা গিয়েছিল যে সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) নাকি ক্লাব ছাড়তে চলেছেন। শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না। ইস্টবেঙ্গলেই থাকছেন সৌভিক। হেড অব ফুটবল থংবই সিংটো (Thangboi Singto) তাঁকে  রাখতে পেরে যেমন খুশি। তেমনই ইস্টবেঙ্গল যে তাঁর ওপর ভরসা রেখেছে তাতে আপ্লুত সৌভিক চক্রবর্তীও।

সৌভিকের (Souvik Chakrabarti) প্রসঙ্গে অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, ইস্টবেঙ্গলের মতো একটা আইকনিক ক্লাবের সঙ্গে তিন বছরের সময় কাটাতে পারাটা সত্যিই গর্বের মুহূর্ত। ইস্টবেঙ্গলের হয়ে আমি সুপার কাপ জিতেছি। শুধুমাত্র তাই নয় ইস্টবেঙ্গলের সঙ্গে বহু ভালো স্মৃতি রয়েছে আমার। একজন সিনিয়র ফুটবলার হিসাবে আগামী দুই মরসুমে আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব আমি। সেইসঙ্গে তরুণ ফুটবলারদের আরও উদ্বুদ্ধও করার চেষ্টা করব।

কোচ এবং হেড অব ফুটবল থংবোই সিংটোর সঙ্গে আলোচনা করেই যে এই সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না। তাঁর মতো মিড ফিল্ডারকে রাখতে পেরে খুশি কোচ অস্কার ব্রুজোঁও। এছাড়া থংবোই সিংটোও চেয়েছিলেন সৌভিককে রেখে দিতে। আগামী ডুরান্ডে ইস্টবেঙ্গল পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে। সেখানে সৌভিককেও দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...