Monday, May 4, 2026

ISI যোগ বর্ধমানের স্বেচ্ছাসেবক কর্মীর! পাক গুপ্তচর সন্দেহে STF-এর জালে ২

Date:

Share post:

সতর্ক রাজ্য প্রশাসন। বর্ধমানের মেমারি থেকে দুজনকে আইএসআই এজেন্ট সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force)। ধৃতদের নাম মুকেশ রজক ও রাকেশকুমার গুপ্তা। মুকেশের বাড়ি পানাগড়ের ক্যানেল রোডে, অন্যদিকে রাকেশের বাড়ি দক্ষিণ কলকাতার ভবানীপুরে।

গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার গভীর রাতে বর্ধমানের দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে STF। মুকেশকে এক নার্সিংহোম থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে রাকেশ ধরা পড়ে মেমারির একটি ভাড়াবাড়ি থেকে। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাজের আড়ালে দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি তথ্য পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা মোবাইল সিম কার্ডের ওটিপি নিয়ে তা হোয়াটসঅ্যাপ মারফত বিদেশে পাচার করতেন। বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধাও পেতেন বলে অভিযোগ। কী ধরনের তথ্য, তাঁরা পাচার করতেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের যোগাযোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না STF। ধৃতদের সঙ্গে আইএসআই-এর প্রত্যক্ষ যোগাযোগ ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে। তদন্তকারীরা মনে করছেন, এর নেপথ্যে একটি বৃহত্তর আন্তর্জাতিক জঙ্গি চক্র কাজ করছে।  আরও পড়ুন : বৃহস্পতিবার নবান্নে ওমর আবদুল্লার সঙ্গে একান্ত বৈঠক মমতার

Related articles

IPL: জয়ের হ্যাটট্রিকের পরও কঠিন প্লে-অফের অঙ্ক, জানুন সমীকরণ

আইপিএলে(IPL) টানা তিন ম্যাচে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে এখনও অঙ্ক বেশ কঠিন নাইটদের। ৯ ম্যাচে...

ভোটগণনার সকালে ম্যাটাডোর উল্টে সল্টলেকে দুর্ঘটনা

সোমবার সকালে সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা (Saltlake Road Accident)। বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রে যাওয়ার পথে...

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
108 এগিয়ে
বিজেপি
159 এগিয়ে
কংগ্রেস
3 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে