Friday, March 20, 2026

মমতার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই, তাঁর সমালোচকদের আছে! নাম না করে শুভেন্দুদের ধুয়ে দিলেন দিলীপ

Date:

Share post:

কলকাতা থেকে দিল্লি গিয়েও মেজাজ অখুন্ন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বুধবার, রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দিলীপ। কারও নাম না করে দিলীপের স্পষ্ট কথা, অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কথা বলছেন। তাঁদের বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা আছে। কিন্তু মমতার বিরুদ্ধে কোনও মামলা নেই। এই কথার পর ফের নতুন করে শুরু হয়েছে চর্চা। তাহলে কী দীনদয়াল মার্গের ডাকের পরেও অভিমান ভাঙেনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির!

রাজ্যে বিজেপির (BJP) সভাপতি পদে পালাবদলের পরে ফের পদ্মসংসারে দাপট দিলীপ ঘোষের। রাজ্য সভাপতি সম্বর্ধনা মঞ্চে ডাক না পেলেও মঙ্গলবার নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তিনি বুঝিয়েছিলেন- তিনিই খবরে আছেন। তারপরই দিল্লিতে ডাক। কার্যত বিজেপির মঞ্চে আবার খবরে দিলীপ। সেই ইঙ্গিত পেতেই গত প্রায় চারবছর ধরে তাঁকে দমানোর চেষ্টা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Ahikari) ও প্রাক্তন সুকান্ত মজুমদারকে নাম না করে কটাক্ষ দিলীপ ঘোষের। দিল্লিতে এদিন কার্যত ধুয়ে দেন তিনি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে সম্মান দিয়েছেন বলেই তিনি তাঁর সঙ্গে দিঘায় জগন্নাথ মন্দিরে সাক্ষাৎ করেছেন। যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে অনেক কেস আছে। কিন্তু তিনি যাঁর সঙ্গে দেখা করেছেন, সেই মমতা বন্দ্যোপাদ্যারে বিরুদ্ধে কোনও কেস নেই।

বঙ্গ বিজেপির দলবদলু নেতাদের নাম না করে তীব্র আক্রমণ করেন দিলীপ। বলেন, “সেখানে গত এক-দেড় বছর অনেক অপমান সহ্য করেছি। কিন্তু বিজেপি ত্যাগ করিনি। দলীয় কর্মসূচিতে আমাকে বসার জন্য একটি চেয়ারও দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা নেই, কিন্তু যাঁরা তাঁর সমালোচনা করছেন তাঁদের বিরুদ্ধে অনেক কেস আছে।”

স্ত্রীক রাজধানী আছেন দিলীপ। শনিবার তাঁর কলকাতা ফেরার কথা। দিলীপ জানান, তাঁর আগে রাজধানীতে তিনি পরিচিতদের সঙ্গে দেখা করছে।ন। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোকে টেনে বিজেপির রাজ্য সভাপতির এই বিস্ফোরক উক্তি ফের রাজ্য রাজনীতিতে জল্পনার দাবানল ছড়িয়েছে।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...