Friday, June 5, 2026

বয়ানে একাধিক অসঙ্গতি! মহেশতলায় নার্সকে খুনে গ্রেফতার স্বামী

Date:

Share post:

স্ত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে বয়ানে একাধিক অসঙ্গতি। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় (Maheshtala) শিল্পী বিবির (Shilpi Bibi) খুনের ঘটনায় তাঁর স্বামী নাসির আলিকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। মেয়ের খুনের অভিযোগে শিল্পীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।

একটি ফোনকল পেয়ে শনিবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর চৌত্রিশের শিল্পী। কিছুক্ষণ পরে বাড়ি কাছেই গলি থেকেই পেশায় নার্স শিল্পীর গলায় ওড়না প্যাঁচানো দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে খুনের প্রমাণ মেলে। ঘটনায় নাসির আলির (Nasir Ali) বিরুদ্ধে অভিযোগের করে মৃতার বাপের বাড়ি। শিল্পীর ভাই শেখ সাহাবুদ্দিন জানান, শনিবার রাতে দিদির শ্বশুরবাড়ির লোকজন তাঁদের ফোন করে জানান, কারও একটা ফোন পেয়ে শিল্পী বাড়ি থেকে বেরিয়েছেন। ফোনে শিল্পীকে (Shilpi Bibi) বলা হয়, তাঁর স্বামীকে কেউ বা কারা মারধর করেছে। কিন্তু নাসিরজানান, সে রকম কিছুই ঘটেনি। তার পরেও নাসির ঘরে না-ফেরায় তাঁকে খুঁজতে বেরোন স্ত্রী।

জিজ্ঞাসাবাদের মুখে মৃতার স্বামী যে বয়ান দেন, তাতে একাধিক অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নাসির বলেন, শিল্পীর দেহ উদ্ধারের সময়ে তাঁর গলার চেন ছাড়া গায়ে থাকা বাকি গয়না ঠিক ছিল। এর পরেই নাসিরকে গ্রেফতার করে পুলিশ।
আরও খবরদেড় মাস নিখোঁজ থাকার পর বাড়ি ফিরল ইসলামপুরের নাবালক, খুশি পরিবার 

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...