Friday, June 5, 2026

জিরো টলারেন্স নীতি! ট্রাক ভাঙচুরের অভিযোগে নিউ আলিপুরে সাসপেন্ড ৪ SI

Date:

Share post:

নিউ আলিপুর থানার চার সাব ইনস্পেক্টরকে (SI) সাসপেন্ড করা হয়েছে। নিউ আলিপুর থানা এলাকায় রাস্তায় পর পর দাঁড়িয়ে থাকে একাধিক ট্রাক। অভিযোগ ওখানে দাঁড়িয়ে থাকা বহু ট্রাকের কাচ ভেঙেছেন এই চারজন পুলিশ (Police) আধিকারিক। অভিযোগ, পাওয়ার পর ওই চারজনকেই সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ডিসি সাউথ এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, কেন ট্রাকের কাঁচ ভেঙে ফেলা হল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সাসপেন্ড করে বিষয়টির তদন্ত চলছে।

নিউ আলিপুর রেলওয়ে স্লাইডিংয়ের কাছে বহু ট্রাক পর পর দাঁড়িয়ে থাকে। রাতে অনেক চালকেরা ট্রাকের ভিতরে ঘুমোন। অভিযোগ, এই ট্রাকগুলির কাছে এসে বেশ কয়েক দিন ধরেই রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন কর্তব্যরত পুলিশকর্মী। গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ট্রাকচালকদের মারধর করা হচ্ছে। অত্যাচার অতিরিক্ত মাত্রায় পৌঁছনোর পরেই ট্রাক চালকদের সংগঠন নিউ আলিপুর লরি অ্যাসোসিয়েশনের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার রাতে ঘটনা মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছনোর ফলে ট্রাক (Truck) চালকদের সংগঠনের তরফে অভিযোগ করা হয়। থানায় জানানো হয়েছে, প্রতি দিন রাত সাড়ে ১১টা-১২টা নাগাদ বিনা কারণেই অত্যাচার করে পুলিশ। মদ খেয়ে আসে অনেকেই। লরির কাঁচ ভাঙা হয়। মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অনেক চালক যাঁদের ঘরবাড়ি নেই তাঁরা ট্রাকের ভিতরেই রাতে ঘুমোন। সেখানে ঢুকে পুলিশ মারধর করছে। তবে তাঁরা জানান পুলিশকর্মীরা কোনও টাকা তাঁদের কাছে চাননি।

সংগঠনের অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানার চার এসআইকে চিহ্নিত করা হয়েছে লালবাজারের তরফে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। কেন তাঁরা এই আচরণ করেছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় সূত্রে খবর, বেশিরভাগ ক্ষেত্রেই কোন অনুমতি ছাড়াই এই ট্রাক রাখা হয় ওই স্থানে যার ফলে বাসিন্দাদের অনেকরকম সমস্যার সম্মুখীন হতে হয়।
আরও খবরবয়ানে একাধিক অসঙ্গতি! মহেশতলায় নার্সকে খুনে গ্রেফতার স্বামী

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...