Friday, June 26, 2026

ভরসন্ধ্যায় শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রজ্জাক খাঁকে গুলি করে খুন! চাঞ্চল্য এলাকায় 

Date:

Share post:

ভরসন্ধ্যায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়। গুলিবিদ্ধ হয়ে নৃশংসভাবে খুন হলেন তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চল নেতা রজ্জাক খাঁ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় মাঝরাস্তায় তাঁর উপরে হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রথমে গুলি, পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই মৃত্যু হয় বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃত নেতা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়। রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তৃণমূলের অভিযোগের আঙুল সরাসরি আইএসএফ-এর দিকে। বিধায়ক শওকত মোল্লা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই খুন কোনও সাধারণ ঘটনা নয়। পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে খুন করা হয়েছে রজ্জাককে। আজ দুপুরে দুটি দলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফেরার সময়ই ওঁর উপর হামলা হয়। গুলি করে, কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। এলাকায় থমথমে পরিস্থিতি। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন – প্রতিবাদ হোক, কিন্তু রাজনীতি যেন না হয়! কাঞ্চন ইস্যুতে মন্তব্য মন্ত্রী শশী পাঁজার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...