Saturday, June 6, 2026

৪০ হাজার মহিলা গায়েব ওড়িশায়! তৃণমূলের পথে রাহুলের নিশানায় বিজেপি

Date:

Share post:

ওড়িশায় বিজেপি শাসনে একের পর এক ধর্ষণ, গণধর্ষণের ঘটনা প্রথমে সামনে এনেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপির আমলে যেভাবে ওড়িশার (Odisha) নারীদের অপমান ও নির্যাতন বেড়েছে, এবার তাকেই হাতিয়ার করা শুরু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওড়িশার ভুবনেশ্বরে (Bhubaneswar) দাঁড়িয়ে রাহুলের দাবি ওড়িশা থেকে নিখোঁজ (missing) ৪০ হাজার মহিলা! ওড়িশার মানুষকে ধনবান আর দরিদ্র-দলিত-পিছিয়ে পড়া মানুষের মধ্যে ভাগ করে দিয়েছে ওড়িশা, দাবি রাহুল গান্ধীর।

১০ দিনে পাঁচটি গণধর্ষণ ওড়িশাকে খবরের শিরোনাম আনতে পারত না, যদি না তৃণমূলের (TMC) পক্ষ থেকে সেগুলি নথিবদ্ধ করে প্রকাশ্যে আনা হত। স্পষ্টত বিজেপির ওড়িশায় মহিলাদের অবস্থা যে কতটা তলানিতে নেমে গিয়েছিল, তা নিয়ে নতুন রাজনীতির তাস সাজালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শুক্রবার ভুবনেশ্বরে রাহুল গান্ধী দাবি করেন, একটা নতুন ব্যাপার শুরু হয়েছে। ওড়িশা (Odisha) থেকে ৪০ হাজার মহিলা নিখোঁজ (missing) হয়ে গিয়েছে। তারা কথায় গিয়েছে আজ পর্যন্ত তা জানা যায়নি। সেই সঙ্গে তিনি দাবি করেন, এই রাজ্যে প্রতিদিন নারীর প্রতি নির্যাতন হয়ে চলেছে। এই বছরেই প্রতিদিন ওড়িশায় ধর্ষিতা হয়েছেন ১৫জন মহিলা।

আরও পড়ুন: তীব্র বাংলা-বিরোধী বিজেপির বাংলাভাষীদের বিরুদ্ধে গভীর চক্রান্ত, ৬ প্রশ্নবাণ তৃণমূলের

কংগ্রেসের নতুন লক্ষ্য যে ওড়িশা তা স্পষ্ট রাহুলের কথায়। এই রাজ্যে মহিলাদের পাশাপাশি দরিদ্র ও দলিত (Dalit) শ্রেণির পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে রাহুল বলেন, ওড়িশার সরকারের একটাই কাজ, দরিদ্রের ধন লুঠ করা। এই রাজ্যে একদিকে গরীব মানুষ, দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষ। অন্যদিকে ৫ থেকে ৬ ধনবান ও বিজেপির নেতারা। এই লড়াই চলতেই থাকবে।

Related articles

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...