Sunday, June 28, 2026

কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য বলে প্রচারিত ভিডিও ফেক! TMCP-কে কালিমালিপ্ত করার অপচেষ্টা: তৃণাঙ্কুর

Date:

Share post:

ফেক ভিডিও। ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য বলে সংবাদ মাধ্যমে প্রচারিতকে ভুয়ো বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের (Trinakur Bhattacharya)। মাথায় গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে তৃণমূল ছাত্র নেতা রানা বিশ্বাসের বেলি ড্যান্সের দৃশ্য ভাইরাল হয়েছে। সেই দৃশ্য ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর বলে অভিযোগ বিরোধীদের। এই নিয়ে তৃণাঙ্কুরের দাবি TMCP-কে কালিমালিপ্ত করতে এই ষড়যন্ত্র বিরোধীদের। ওঠা কোনও কলেজ ফেস্টের ভিডিও-ই নয়।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সেখান দেখা যাচ্ছে, কামারহাটির ছাত্র নেতা তথা তৃণমূল কর্মী রানা বিশ্বাস মাথায় গ্লাস নিয়ে স্বল্প বস্ত্র পরিহিতা এক মহিলার সঙ্গে জনপ্রিয় হিন্দি ছবির গান ‘জামাল কুদু’র সঙ্গে নাচতে। দাবি করা হয়, এটা ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য। এই ভিডিও দেখিয়ে অপসংস্কৃতির অভিযোগ তুলে TMCP-কে আক্রমণ করে বিরোধীরা। সংবাদ মাধ্যমেও সেই অভিযোগ তুলে ভিডিও সম্প্রচার করে।

কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির দাবি, এই খবর এটি ফেক। এই ঘটনা ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্যই নয়। এটি একেবারই রানা বিশ্বাসের একটি ব্যক্তিগত অনুষ্ঠান। গতবছর ৯ এপ্রিল সল্টলেকের অর্কিড গার্ডেনে এক বন্ধুর অনুষ্ঠানে তিনি সেই সময় অতি জনপ্রিয় ‘জামাল কুদু’ গানের সঙ্গে নাচ করেন। আর তাঁর মাথার গ্লাসে মদ নয় জল ছিল। এটি TMCP-কে কালিমালিপ্ত করার বিরোধীদের ষড়যন্ত্র।
আরও খবরভাঙড়ে তৃণমূল নেতা খুনের প্রেক্ষিতে আরাবুলের নিরাপত্তা বাড়ানোর আর্জি, খারিজ করল হাই কোর্ট

রানা বিশ্বাস (Rana Biswas) জানান, তাঁকে যাঁরা চেনেন, তাঁরা জানেন তিনি মদ-সিগারেট খান না। এই অনুষ্ঠান কলেজ ফেস্টের একেবারেই নয়। এটি তাঁর বন্ধুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। এর পরেই কটাক্ষ করে রানা বলেন, এখন সবাইকে মনোজিৎ মিশ্রর সঙ্গে জোড়ার চেষ্টা হচ্ছে। সেটা ঠিক নয়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...