Saturday, May 16, 2026

দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বর্ষণের সতর্কতা, উইকেন্ডে ভিজবে কলকাতাও 

Date:

Share post:

বঙ্গের আকাশ থেকে নিম্নচাপের ফাঁড়া আপাতত বিদায় নিলেও বৃষ্টি পিছু ছাড়বে না দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) । পূর্ব ভারতের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে রয়েছে অক্ষরেখাও। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায় (Kolkata)। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আলিপুর জানিয়েছে, যেহেতু রাজ্যে বর্ষার বাতাস সক্রিয়, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সোমবার ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলের পর থেকে বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি।উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...