Sunday, February 22, 2026

সাতসকালে রাজধানীতে দুর্ঘটনা, ধসে গেল বহুতল! আহত একাধিক

Date:

Share post:

শনির সকালে দিল্লিতে বাড়ি ধসে দুর্ঘটনা (Building Collapsed)। রাজধানীর সীলামপুর (Seelampur , Delhi) এলাকায় বিল্ডিং ভেঙ্গে পড়ার ঘটনায় একাধিক আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এদিন সকাল ৭টা ৫মিনিট নাগাদ হঠাৎ করেই ভেঙে পড়ে বহুতলটি। খবর পেয়ে তড়িঘড়়ি ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) একটি দল। ইতিমধ্যে চার জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। তবে এখনও অনেকের বিল্ডিংয়ের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় এই চারতলা ভবন ধসে এক বছরের শিশু সহ আটজন আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বহুতলে থাকা একই পরিবারের ১০ জন সদস্য। দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিপর্যয় মোকাবিলা দফতরের এক কর্মী জানান, সকাল সাতটার দিকে বহুতল ভেঙে পড়ার খবর মেল। সঙ্গে সঙ্গে বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ-দমকলের কর্মীরাও রয়েছেন। দমকলের মোট সাতটি ইঞ্জিন সেখানে উপস্থিত রয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা (Sandip Lamba) এই বিষয়ে বলেন, বহুতলের মালিক মাতলুব তার পরিবারের সদস্যদের সাথে থাকেন। নিচতলা এবং প্রথম তলা খালি। বিপরীত দিকে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...