Tuesday, June 16, 2026

‘সিলিকন ভ্যালি’-তে তোড়জোড়, রাজ্যে আসছে ৩৫ হাজার কোটি টাকার তথ্যপ্রযুক্তি বিনিয়োগ

Date:

Share post:

রাজারহাটে (Rajarhat) তৈরি হতে চলেছে তথ্যপ্রযুক্তির (Information Technology) নতুন অধ্যায়। প্রায় ২৫০ একর জমিতে গড়ে উঠতে চলেছে বেঙ্গল সিলিকন ভ্যালি (Silicon Valley) আইটি হাব। ইতিমধ্যেই ৪১টি সংস্থা এই প্রকল্পে জমি নিয়েছে, যার মধ্যে ২৩টি সংস্থা নির্মাণকাজ শুরু করে দিয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর দাবি, এই হাবে প্রাথমিকভাবে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং এক লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) জানান, “ইতিমধ্যেই ইটিটি ডেটা, এসটি টেলিমিডিয়া-সহ তিনটি সংস্থা কাজ শুরু করতে চলেছে। রিলায়েন্স, ক্যাপজেমিনি, এল অ্যান্ড টি, টিসিএস, ইনফোসিস, আইটিসি ইনফোটেকের মতো সংস্থাও জায়গা নিয়েছে। বহু সংস্থা ভবন নির্মাণ শুরু করেছে। বিনিয়োগের গতি ও আগ্রহ দেখে বোঝা যাচ্ছে, এই হাব ভবিষ্যতের প্রযুক্তি-কেন্দ্র হিসেবে রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সালের তুলনায় রাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি বেড়েছে ২৮৫ শতাংশ। এবছর রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এই বৃদ্ধির পেছনে সরকারের একাধিক নীতি ও উদ্যোগের উল্লেখ করেছেন দফতরের আধিকারিকেরা। মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার শীঘ্রই সেমিকন্ডাক্টর এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) নিয়ে নীতি ঘোষণা করবে, যা আরও বড় মাপের সংস্থাকে আকৃষ্ট করবে।

রাজারহাটের এই প্রকল্প ঘিরে রাজ্যের আইটি খাতে একটি নতুন দিগন্তের সূচনা হতে চলেছে বলেই মনে করছে শিল্পমহল। শুধু বিনিয়োগ নয়, কর্মসংস্থানের নিরিখেও এই উদ্যোগ রাজ্যের যুবসমাজের কাছে বড় সুযোগ এনে দেবে। আরও পড়ুনঃ ৫০% রাজস্ব জনস্বার্থে খরচ না করলে বন্ধ হবে অনুদান: কড়া নির্দেশ নবান্নের

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...