Sunday, June 28, 2026

ভাঙড়ে তৃণমূল নেতা রজ্জাক খাঁ খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড!

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূল নেতা রজ্জাক খাঁ (TMC leader Razzak Khan murder case)খুনের ঘটনার তিন দিনের মাথায় মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মোফাজ্জল মোল্লা । তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে। উত্তর কাশিপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক লেনদেন, নাকি এলাকা দখল নিয়ে ঝামেলার কারণে পরিকল্পিতভাবে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

তৃণমূলের (TMC) চালতাবেড়িয়ার অঞ্চল নেতা রজ্জাক খাঁকে বৃহস্পতির ভরসন্ধ্যায় নৃশংসভাবে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। সেদিন রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান সিপি মনোজ ভার্মা (CP Manoj Verma)। রজ্জাক যে বাইকে করে ফিরছিলেন সেখানে আরও দুজন আরোহী ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আততায়ীর স্কেচ তৈরি করে পুলিশ। অবশেষে তিন দিনের মাথায় মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...