Sunday, May 31, 2026

উড়েই ভেঙে পড়ল বিমান! লন্ডন সাউথএন্ড বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা-বিস্ফোরণ

Date:

Share post:

ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল একটি ছোট যাত্রীবাহী বিমান। ভয়াবহ বিস্ফোরণে জ্বলে উঠল গোটা বিমানচত্বর। ঘটনাটি ঘটেছে লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে, রবিবার রাতের দিকে। তবে আশ্চর্যজনকভাবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে অনুমান, বীচ বি২০০ সুপার কিং এয়ার মডেলের এই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ বিমানটি উড়েছিল নেদারল্যান্ডসের উদ্দেশে। ভারতীয় সময় অনুযায়ী তা রাতের ঘটনা।

লম্বায় প্রায় ১২ মিটার এই ছোট বিমানটিতে থাকতে পারেন সর্বোচ্চ ৯ জন যাত্রী ও ২ জন বিমানকর্মী। উড়ানের কিছুক্ষণের মধ্যেই হঠাৎ নেমে আসে বিপর্যয়। প্রচণ্ড শব্দ করে ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তে বিস্ফোরণ। আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলে ওঠে ভগ্নাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে ওঠার পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে। সঙ্গে সঙ্গে হয় বিস্ফোরণ। “আগুনের গোলার মতো দেখা যাচ্ছিল,” বলেন এক প্রত্যক্ষদর্শী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন – একুশের প্রস্তুতিসভায় জনজোয়ার, কাঁথিতে বিজেপি ছেড়ে তৃণমূলে বুথ সভাপতি-সহ ২০০ কর্মী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...