Saturday, June 27, 2026

জঘন্য! লজ্জাজনক! কাশ্মীর মুখ্যমন্ত্রীকে শহিদ শ্রদ্ধায় বাধায় সরব বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

স্বাধীন ভারতের ইতিহাসে যা ঘটেনি, একের পর এক তেমন নজির তুলে ধরা হচ্ছে নরেন্দ্র মোদির বিজেপি সরকারের জমানায়। গণতান্ত্রিক দেশের মানুষের বহু অধিকার তো আগেই সংবিধানকে অগ্রাহ্য করে কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার কেড়ে নেওয়ার চেষ্টা হল এক মুখ্যমন্ত্রীর সামান্য শহিদ শ্রদ্ধা জানানোর অধিকারও। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Omar Abdullah) সঙ্গে নজিরবিহীন ধস্তাধস্তির ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শহিদ দিবসের দিন গৃহবন্দি (house arrest) করে রাখার পরে সোমবার শহিদ বেদীতে শ্রদ্ধা জানানোর সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে আটকানোর চেষ্টা হল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে। ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, শহিদদের (martyrs) কবরস্থানে যাওয়ার মধ্যে কোন ভুল রয়েছে?

আরও পড়ুন: ছিঃ বিজেপি! শহিদ শ্রদ্ধায় মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন বাধা-ধস্তাধস্তি কাশ্মীরে!

এই ঘটনাকে লজ্জাজনক ব্যাখ্যা করে তিনি আরও লেখেন, এটা শুধুমাত্র দুর্ভাগ্যজনক ঘটনা নয়, একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। ওমর আবদুল্লার (Omar Abdullah) মতো একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ সকালে যা হয়েছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। জঘন্য! লজ্জাজনক!

মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টকে নিজে শেয়ার করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সম্প্রতি কলকাতা ওমর আবদুল্লার সফরের সময়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোমবার তাঁর হেনস্থার দিন ফের পাশে থাকার বার্তা আশ্বস্ত মুখ্যমন্ত্রী ওমরও।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...