Saturday, June 27, 2026

আধার কার্ড নিয়ে দায় ঠেলছে বিজেপি! অভিযোগে সরব তৃণমূল

Date:

Share post:

আধার নিয়ে এখন দায় ঠেলতে চাইছে বিজেপি (bJP)। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার আধার অ্যাক্টের মাধ্যমে দেশের জনগণকে ভোটার কার্ডের পাশাপাশি আধার কার্ড (Adhar Card) করানোকেও বাধ্যতামূলক করেছিল। আর এখন সেই বিজেপিই (BJP) মানুষকে বিশ্বাস করাতে চাইছে আধার কার্ড নাকি রাজ্য সরকার দেয়! আধারের মাধ্যমে দেশের নিরাপত্তাকে লাটে তুলে দিয়ে এখন দায় ঠেলা বিজেপির এই নোংরা রাজনীতির পর্দাফাঁস করল তৃণমূল কংগ্রেস। সমাজমাধ্যমে আধার কার্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরনো একটি বক্তব্যের ভিডিও শেয়ার করা হয়েছে দলের তরফে। যেখানে ‘প্রচারলোভী’ প্রধানমন্ত্রী দাবি করছেন কীভাবে বিজেপি সরকার দেশের ৯৬ শতাংশ মানুষকে আধার কার্ড দিয়েছে এবং আগামীতে ভারতের প্রত্যেক নাগরিককে আধারের আওতায় আনবে বিজেপি।

এখানেই তৃণমূলের (TMC) প্রশ্ন, এখন আধার প্রদান নিয়ে কেন্দ্রের বিজেপি রাজ্যের দিকে দায় ঠেলছে কেন? গোটা সিস্টেমে যদি জাল আধার কার্ড (Adhar Card) ছেয়ে যায়, সেটা তো কেন্দ্রের মোদি সরকারের চূড়ান্ত ব্যর্থতা! মোদিজির দাবি, আধার কার্ড জনগণের ক্ষমতায়নের প্রতীক। তাহলে সেই প্রতীককে জাতীয় নিরাপত্তায় ভয়ের কারণে পরিণত করার দায় কে নেবে? কেন্দ্রের হাফমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আওতাধীন ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দফতরের অধীনস্থ বিধিবদ্ধ সংস্থা ইউআইডিএআই দেশের জনগণের জন্য আধার কার্ড ইস্যু করে। তাহলে বাজারে ভুয়ো আধার কার্ড ভরে যাওয়ার দায় কেন নেবেন না সেই হাফমন্ত্রী?

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...