Monday, June 8, 2026

আমাদের ঐতিহ্যের উপর আক্রমণ: ময়মনসিংহে উপেন্দ্রকিশোরের বাড়ি ভাঙায় তীব্র ক্ষোভ প্রকাশ অভিষেকের

Date:

Share post:

ভারতীয় মণীষী-বিশিষ্টদের স্মৃতি মুছতে তৎপর বাংলাদেশের (Bangladesh) মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। একের পর এক ভাঙা পড়ছে এপার বাংলার স্মৃতি বিজড়িত সৌধ-ভবন। সেই তালিকায় এবার শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তথা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পৈতৃক ভিটে। উন্নয়নের নামে ময়মনসিংহে ভাঙা শুরু হয়েছে সেই ভবন। বিষয়টির প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, “বিশাল ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করা আমাদের ঐতিহ্যের উপর আক্রমণের চেয়ে কম কিছু নয়।“

ইতিমধ্যেই এই ঘটনায় ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন মমতা। সেই অনুযায়ী, বাংলাদেশ সরকারকে ওই ভবন না ভাঙার আর্জি জানিয়েছে কেন্দ্র। এই বিষয় নিয়ে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“আমি অত্যন্ত মর্মাহত যে ঢাকায় অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক বাসভবনটি বাংলাদেশের সরকার ভেঙে ফেলছে। এই শতাব্দী প্রাচীন সম্পত্তিটি ছিল সত্যজিৎ রায়ের ঠাকুরদা, বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর।
বিশাল ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করা আমাদের ঐতিহ্যের উপর আক্রমণের চেয়ে কম কিছু নয়। এটি সর্বত্র বাঙালিদের সম্মিলিত বিবেকের উপর আঘাত এবং বিশ্ব শিল্পে রায় পরিবারের অতুলনীয় অবদানের প্রতি অবজ্ঞা।
আমি বাংলাদেশ সরকারকে এই কঠোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং এই সাংস্কৃতিক নিদর্শনটি রক্ষা ও সংরক্ষণের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি ভারত সরকারকে যথাযথ দ্বিপাক্ষিক সম্পৃক্ততা শুরু করার আহ্বান জানাচ্ছি যাতে বাংলার সাংস্কৃতিক ইতিহাসের এই অপূরণীয় অংশটি ধ্বংসের ফলে হারিয়ে না যায়।“

শিক্ষা থেকে শিল্প-সাহিত্য, বাংলাদেশে বিপর্যস্ত শিল্পী ও তাঁদের সৃষ্টি। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যে সুশাসনের দাবি জানাচ্ছে তার আরেক নজির ময়মনসিংহে উন্নয়নের নামে ভাঙা শুরু হল শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরি তথা সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে। ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরাও।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...