Saturday, May 16, 2026

মালদার মৃত কিশোরের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তে অনুমতি হাইকোর্টের

Date:

Share post:

মালদার(Malda) মানিকচকে(Manikchak) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনে রহস্যজনক ভাবে উদ্ধার হওয়া শ্রীকান্ত মণ্ডলের দেহের দ্বিতীয়বার ময়না তদন্তে অনুমতি দিলেও কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) একক বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী পরিবারের খরচে মৃত কিশোরীর দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের(Post Mortem) জন্য নিয়ে আসা হবে কল্যাণী এইমসে(AIIMS)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেহ নিয়ে আসতে হবে কল্যাণী এইমসে।

প্রসঙ্গত, মালদার মানিকচকে একটি বেসরকারি স্কুলের আবাসনে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর পরিবারের তরফে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রটির ওপর অত্যাচার করার অভিযোগ আনা হয়েছিল। পরিবারের ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে দেহ পাঠায়। পরিবার প্রথমবার হওয়া ওই ময়নাতদন্তের (postmortem) রিপোর্টে সন্তুষ্ট না থাকায় তারা দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর্জি নিয়ে উচ্চ আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়। এরপর, মালদায় দীর্ঘদিন বরফ চাপা দিয়ে রাখা হয় কিশোরের দেহ।

আরও পড়ুন: নিয়ম মানব না! দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণে পুলিশের নির্দেশিকা নিয়ে বিজেপির মিথ্যাচার

এই মামলায় কল্যাণী এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের কাছে ময়না তদন্তের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি হয়েছে। যদিও, এইমসের তরফে মালদায় অটোপসি সার্জেন পাঠানো সম্ভব নয় বলে এদিন জানানো হয় আদালতে। তবে, দেহ কল্যাণীতে নিয়ে এলে তাদের দ্বিতীয় ময়না তদন্ত করতে কোনো অসুবিধা নেই বলে রিপোর্ট দিয়ে আদালতে জানায় এইমস। মালদার মানিকচক থেকে কল্যাণীতে দেহ আনতে পরিবার খরচ দিতে ইচ্ছে প্রকাশ করায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মানিকচক থানার তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন, পরিবারের খরচে দেহ কল্যাণীতে নিয়ে আসতে পারবেন। শ্রীকান্ত মন্ডল নামে মৃত ওই কিশোরের দেহ বৃহস্পতিবার দুপুরের মধ্যে নিয়ে আসতে হবে। তদন্তকারী অফিসার বা পরিবারের কেউ ময়নাতদন্তের সময় ভেতরে ঢুকতে পারবে না। তবে ঘটনার ভিডিওগ্রাফি করতে হবে এবং ও ভিডিও সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট প্রাথমিক ভাবে তৈরি করে যদি আগের ময়না তদন্তের রিপোর্টের সঙ্গে কোনো তফাত থাকে তবে, সেটা আইওকে জানিয়ে দিতে হবে। এই মামলায় তদন্ত হস্তান্তর সহ অন্য যেসব আবেদন রয়েছে, নতুন করে তার জন্য আগামী দিনে আবেদন করতে পারবে পরিবার। নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...