Saturday, May 16, 2026

খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয়! বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

স্বেচ্ছাচারিতা করতে করতে বিজেপি এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের জীবনযাত্রার উপরেও হস্তক্ষেপ করছে তারা! কে কোন ভাষায় কথা বলবে অথবা কে কী খাবে সে-সমস্ত বিষয়ে উপযাচক হয়ে নিজেদের জ্ঞান বিতরণ করে বেড়াচ্ছে। এবার তাদের এই অনৈতিক চর্চা নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিঙাড়া ও জিলিপিকে ক্ষতিকর খাবার হিসেবে গণ্য করে তার ওপর বিধিবদ্ধ সতর্কীকরণ চাপিয়েছে বিজেপি। এই নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, কে কী খাবে আপনি ঠিক করবেন? যা ইচ্ছা বলে যাচ্ছে, যা ইচ্ছা করে যাচ্ছে। লজ্জা নেই। কে সিঙাড়া খাবে, সামোশা খাবে, জিলিপি খাবে, পোহা খাবে, হালুয়া খাবে, অমৃতি খাবে আপনি ঠিক করবেন? নাক গলানোর মাস্টার, ওস্তাদ হয়ে গিয়েছে। বড় নেতার চেয়ে বেশি হয়ে গিয়েছে ছোট নেতাগুলো। যা ইচ্ছা বলে যাচ্ছে, যা ইচ্ছা করে যাচ্ছে। আমার মনে হয়, সিঙাড়া এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয়। সেইসব রাজ্যের মানুষরাও এই খাবারগুলি ভালবাসেন। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয়।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরও ডিভিসির অতিরিক্ত জলছাড়! নতুন করে বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...