Wednesday, June 3, 2026

শুটিং সেরে ফেরার পথে যাদবপুরে হেনস্থার শিকার টলিউড অভিনেত্রী!

Date:

Share post:

গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলার জেরে যাদবপুরের (Jadavpur ) কাছে টলিপাড়ার অভিনেত্রীকে (Tollywood ) কটুক্তি মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে। শর্ট ফিল্ম অভিনেত্রী জানিয়েছেন, কাজ সেরে ফেরার পথে বাড়ির সামনেই একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে দাঁড়ান তিনি। হঠাৎ করে পিছন থেকে একটা গাড়িতে আসেন তিনজন। প্রাথমিকভাবে পার্কিং নিয়ে সমস্যা হলে কটূক্তি করতে থাকেন গাড়িতে থাকা তিন ব্যক্তি। এ সময় অভিনেত্রী এবং তাঁর বন্ধুরা প্রতিবাদ করতে গেলে তাঁদের শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

অভিনেত্রী (Tollywood Actress) জানিয়েছেন, প্রথমে গাড়ির ভিতর থেকেই কটূক্তি, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করতে গেলে গাড়ি থেকে দুজন নেমে এসে অভিনেত্রী ও তাঁর বন্ধুদের মারধর করা শুরু করে। এমনকি ওই তিনব্যক্তি পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছেন আক্রান্ত অভিনেত্রী। পুলিশ (KP) জানিয়েছে, গাড়ি পার্কিংয়ের সমস্যা নিয়ে বিবাদের জেরে দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। আইন মতো পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস মিলেছে।

-.

 

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...