Friday, June 26, 2026

পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা 

Date:

Share post:

ভারী বৃষ্টির (Heavy rain) জেরে ধস নামার আশঙ্কার পাশাপাশি বুধবার পাহাড় থেকে ছিটকে আসা পাথরের আঘাতে এক পুণ্যার্থীর মৃত্যুর খবর আসতেই সাময়িকভাবে স্থগিত করা হল অমরনাথ যাত্রা (Amarnath Yatra temporarily suspended)। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন।

গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে আগামী ৯ অগস্ট পর্যন্ত। কিন্তু তার মাঝে বুধবার (১৬ জুলাই) জম্মু-কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই সময়ে পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে মৃত্যু হয় এক পুণ্যার্থীর। পাশাপাশি তিনজন গুরুতর আহত হন।স্থানীয় সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে যাত্রাপথের কোথাও কোথাও পাহাড়ি রাস্তা বেয়ে হু হু করে জল এবং কাদার স্রোত নেমে আসছে। এই অবস্থায় আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। অমরনাথ যাত্রাপথের যে সব জায়গায় ধস নেমেছে, সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে BRO। রাস্তা পরিষ্কার হতে আজ সারাদিন সময় লেগে যেতে পারে। প্রশাসনিক সূত্র মারফত জানা গেছে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ থাকছে অমরনাথ যাত্রা। শুক্রবার পুনরায় চালু হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...