Wednesday, May 6, 2026

রাজ্যের সব রাস্তা ২ সপ্তাহের মধ্যে মেরামতের নির্দেশ হাই কোর্টের, না মানলে স্বতঃপ্রণোদিত মামলা

Date:

Share post:

রাজ্যের সমস্ত রাস্তা দু’ সপ্তাহের মধ্যে মেরামতের নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। বৃহস্পতিবার রাজ্যের সমস্ত রাস্তার বেহাল দশা নিয়ে একটি জনস্বার্থ মামলার (PIL) শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে। ওই মামলায় এহেন নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল (Senior Standing Council) শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন এই আদেশ অবিলম্বে রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ মানা না হলে আদালত স্বতঃপ্রণোদিত (Suo Moto)ভাবে পদক্ষেপ গ্রহণ করবে এবং রাজ্যের প্রতিটি কর্তৃপক্ষ যেমন জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সহ সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হবে। আদালতের পর্যবেক্ষণ, রাস্তার খারাপ অবস্থার জন্য সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

আদালতের (Calcutta High Court) মন্তব্য, ‘রাজ্যের মানুষ যাতে স্বস্তি পান, সেই দায়িত্ব প্রশাসনের। কোনো আর্থিক সংকটের অজুহাত এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।’ তাই, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা দায়িত্ব নিয়ে আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করবেন বলে আশা প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ।

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...