Sunday, April 5, 2026

বিসিসিআইয়ের আয় ৯৭৪১ কোটি, সিংভাগই এসেছে আইপিএল থেকে

Date:

Share post:

আইপিএল (IPL) যেন বিসিসিআইয়ের (BCCI) সোনার জিম পাড়া হাঁস। ২০২৩-২৪ মরসুমে বিরাট আয়ের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৯৭৪১ কোটি টাকা আয় করেছে বিসিসিআই। যার সিংহভাগটাই নাকি এসেছে আইপিএল (IPL) থেকে। রিপোর্ট অনুযায়ী ৫০০০ কোটি টাকা দিয়েছে শুধু আইপিএলই। আইপিএল যে শুধু ক্রিকেটার তুলেই আনছে না, বোর্ডের (BCCI) ভাঁড়ারও ভরাচ্ছে তা বলাই বাহুল্য।

গত মরসুমের আয়ের তালিকা সকলের সামনে এসেছে। আর তা দেখেই কার্যত সকলে হতবাক হয়েছে। রেকর্ড পরিমান টাকা আয় হয়েছে বোর্ডের। তবে এনি সিংহভাগটাই এসেছে আইপিএল থেকে। কার্যত বোর্ডের (BCCI) আয়ের ৫৯ শতাংশই এসেছে আইপিএলের মঞ্চ থেকে।

আইপিএলের বাইরে থেকেও বেশ অঙ্কের অর্থই এবার লাভ হয়েছে বিসিসিআইয়ের (BCCI)। আইসিসির থেকে পাওয়া অর্থের শেয়ার হিসাবে বোর্ড পেয়েছে ১০৪২ কোটি টাকা। শুধুমাত্র তাই আইপিএল ছাড়াও মিডিয়া রাইটসে বোর্ডের উপার্জন হয়েছে ৩৬১ কোটি টাকা। বোর্ডের এমন আর্থিক উপার্জন দেখে অনেকই কার্যত হতবাক হয়ে পড়েছে।

এই মরসুমেই আইপিএলের থেকে সবচেয়ে বেশি টাকা এসেছে। ২০০৭ সাল থেকে আইপিএল শুরু হওয়ার পর থেকেই বোর্ডের আয়ের অঙ্কটা ক্রমশ বাড়তে শুরু করেছিল। দিন যত এগোচ্ছে সেই অঙ্কটাও ক্রমশ বেড়েই চলেছে। অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে আইপিএল এখন বিসিসিআইয়ের সোনার ডিম পাড়া হাঁস।

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...