Saturday, June 27, 2026

সিতাইয়ে নিজের বাড়িতে গুলিবিদ্ধ যুবক, চাঞ্চল্য এলাকায় 

Date:

Share post:

কোচবিহারের সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাপুকুরি গ্রামে রাতের অন্ধকারে চলল গুলি, ঝরল রক্ত (Shootout in Sitai)। নিজের বাড়িতে বসে খাবার খাওয়ার সময় বাইকে করে আসা দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন রফিক মিঞা। প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে (Dinhata Hospital) নিয়ে যায়। জমি বিবাদের জেরে কাণ্ড বলে প্রাথমিক অনুমান। তদন্তে নেমেছে সিতাই থানার পুলিশ (Sitai Police)।

গুলিবিদ্ধ যুবকের পরিবারের তরফে অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে বিবাদ চলছে। ঘটনার দিন কোনও ঝামেলা না হলেও শত্রুতার জেরে এমন আক্রমণ বলে সন্দেহ করছেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়। এখনও পর্যন্ত কারোর পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র (Dhiman Mitra) ও সিতাই থানার আইসি দীপাঞ্জন দাসের নেতৃত্বে চলে তল্লাশি অভিযান। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। যুবকের অবস্থা আপাতত স্থিতিশীল। এই ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...