Thursday, February 26, 2026

খড়গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ

Date:

Share post:

খড়গপুর আইআইটিতে (The Indian Institute of Technology Kharagpur) ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! শুক্রবার খড়গপুর আইআইটির (Kharagpur IIT) রাজেন্দ্র প্রসাদ (আরপি) হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ৪র্থ বর্ষের ছাত্রের দেহ। মৃত ছাত্রের নাম রীতম মণ্ডল (২১)। রীতম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, হস্টেলের ২০৩ নম্বর ঘরে থাকতেন রীতম। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আইআইটি কর্তৃপক্ষ প্রথম ওই ছাত্রের ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে হিজলি পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আইআইটির নিরাপত্তারক্ষীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কী কারণে এই মর্মান্তিক মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলেই মনে করছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, “ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি-সহ সম্পন্ন হবে।” আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে খবর দিয়েছে। পাশাপাশি এই মৃত্যুর পেছনে মানসিক চাপ বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন : সিতাইয়ে নিজের বাড়িতে গুলিবিদ্ধ যুবক, চাঞ্চল্য এলাকায় 

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...