Thursday, February 5, 2026

“স্কুলে না গিয়ে দায়িত্বে অবহেলা করছেন শিক্ষকরা”, প্রাথমিকের মামলায় পর্যবেক্ষণ বিচারপতির

Date:

Share post:

“স্কুলে না গিয়ে দায়িত্বে অবহেলা করছেন শিক্ষকরা”, প্রাথমিক শিক্ষক নিয়োগ (primary teacher recruitment) সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার এভাবেই কড়া ভাষায় ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী কড়া ভাষায় বলেন, “এরা তো কর্মরত শিক্ষক, এদের প্রধান কাজ হল পড়ানো। সেটা না করে সবাই আদালতে হাজির। ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর শিক্ষকরা এখানে দাঁড়িয়ে মজা দেখছেন!” তিনি আরও বলেন, “স্কুলে না গিয়ে দায়িত্বে অবহেলা করছেন শিক্ষকরা (teachers)। কর্তৃপক্ষও জানে না কেন এরা স্কুলে নেই। এমনকি কেউ ক্যাজুয়াল লিভও (CL) নেয়নি। চাইলে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারি।” মামলার পরবর্তী শুনানি ৩০ ও ৩১ জুলাই।

এদিন এই মামলায় প্যারা টিচার ও হেটেরোজেনাস গ্রুপের পক্ষে সওয়াল করে আইনজীবী পার্থ ভট্টাচার্য বলেন, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১৪ সালের টেট (Primary Tet) উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক নিয়োগ ও অ্যাপটিটিউড টেস্টের(Aptitude Test) কথা বলা হয়েছিল। কিন্তু উত্তর দিনাজপুর জেলার প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট স্থগিত ছিল। এই নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের চিঠিও দেওয়া হয়েছিল।

তিনি আরো বলেন, রাজ্যের সব জেলাতেই নিয়োগ হয়েছিল এবং সফল প্রার্থীদের একটি প্যানেল প্রকাশ করে তবেই নিয়োগ হয়। তিনি দাবি করেন, আদালতের রায় পড়ে কোথাও দুর্নীতির কোনও প্রমাণ বা ইঙ্গিত মেলেনি। ২০১৯ সালে প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর স্পষ্ট বক্তব্য, “আপনারা বলছেন দুর্নীতি হয়নি। কিন্তু সেটা কি প্রমাণ করতে পেরেছেন? সিবিআই (CBI) তদন্ত চলছে, মন্ত্রীরা জেলে, অফিসাররা অভিযুক্ত। এই প্রেক্ষাপটে জনগণ নিশ্চিত হবে কীভাবে? দুর্নীতি ঘটেনি তা প্রমাণ করতে আপনাদেরই হবে।”

আরও পড়ুন: বিবাহিত মহিলাদেরও সরকারি কোটায় অধিকার রয়েছে, রায় হাইকোর্টের

এদিনের শুনানি চলাকালীন একজন কর্মরত শিক্ষক বলেন, “আমরা ৬০০ জন শিক্ষক (teacher), আমরা কেউ প্যারা টিচার(Para Teacher) নই। একজনের বক্তব্যের ভিত্তিতে আমাদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।”

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...