Tuesday, June 2, 2026

রামনাম ছেড়ে, এবার দুর্গা-কালীর শরণে মোদি! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

আমন্ত্রণপত্রের পরে ভাষণেও বাঙালি মন জয়ের চেষ্টায় দুর্গাপুরে বাংলায় ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর “জয় শ্রীরাম”-এর বদলে মা দুর্গা-মা কালীর নাম নিলেন প্রধানমন্ত্রী। এই নিয়েই তীব্র কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

ভিনরাজ্যে বিশেষ করে ডবলইঞ্জিন সরকারের রাজ্যে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষীরা। বাংলায় এসে সেই লজ্জা, ঢাকার আপ্রাণ চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি। দুর্গাপুরে বাংলায় ভাষণ দিয়ে বক্তৃতা শুরু করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ভাঙা ভাঙা বাংলায় বলেন, “বড়রা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালবাসা। জয় মা কালী। জয় মা দুর্গা।” এর আগে বঙ্গ সফরে এসে “জয় শ্রীরাম” বলে হুঙ্কার দিয়েছেন মোদি। কিন্তু তাতে ফল হয়েছে উল্টো। এখন সেই জন্যই রামনাম ছেড়ে, এবার দুর্গা-কালীর শরণে মোদি।

এই বিষয়ে নিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূল। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “আমরাও রামকে শ্রদ্ধা করি। এমনকী হল, বাংলায় পরিবর্তন-পরিবর্তন বলতে বলতে মোদির বক্তব্যের পরিবর্তন হয়ে গেল। জয় শ্রীরাম থেকে সরে জয় মা কালী, জয় মা দুর্গা। কেন হল- এর উত্তরেই আছে বাংলার অন্দরের কথা।”

Related articles

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...