Friday, June 5, 2026

বিজেপি-র ‘উন্নয়নের মডেল’ ওড়িশায় রাস্তায় নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা! নারী সুরক্ষা নিয়ে নিশানা তৃণমূলের

Date:

Share post:

শুক্রবার মোদি বাংলায় এসে গলা ছেড়ে বলছিলেন ওড়িশা উন্নয়নের মডেল, বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কে। শনিবারই তার নমুনা চোখে পড়ল। বিজেপির (BJP) ডবল-ইঞ্জিন রাজ্য ওড়িশায় (Odissa) নাবালিকাকে প্রকাশ্যে জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। মেয়েটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। বিষয়টি নিয়ে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল। এখন কোথায় জাতীয় মহিলা কমিশন? কেন চুপ?

দিন কয়েক আগে বালেশ্বরে কলেজছাত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই পুরীতে ফের ঘটল ভয়ঙ্কর ঘটনা। এদিন রাস্তায় ১৫ বছর বয়সী নাবালিকার গায়ে পেট্রোল ঢেলে আগুল লাগিয়ে দেয় ৩ দুষ্কৃতী। তারপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত জানা গিয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Police)।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডল তারা লেখে, “বিজেপির (BJP) ডবল-ইঞ্জিন রাজ্য ওড়িশায় ১৫ বছরের এক কিশোরীকে প্রকাশ্য রাস্তায় পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। মেয়েটা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এটা বিজেপি-শাসিত রাজ্যের বাস্তব চিত্র—যেখানে একটা মেয়েও নিরাপদ নয়। ‘বেটি বাঁচাও’ বলে যারা বুক ফুলিয়ে ভোট চায়, তারা নিজেদের শাসিত রাজ্যেই মেয়েদের সুরক্ষা নেই।দুষ্কৃতীরা এখনও অধরা, জাতীয় মহিলা কমিশন পুরোপুরি চুপ। এই দ্বিচারিতার জবাব মানুষই দেবে!”

১২ জুলাই বালেশ্বরের ফকির মোহন (স্বায়ত্তশাসিত) কলেজ ক্যাম্পাসে গায়ে আগুনে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর কুড়ির এক ছাত্রী। কলেজের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে কোনও ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়ে এই সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। অবশেষে ১৪ জুলাই রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
আরও খবর২১ শে জুলাইয়ের প্রস্তুতি: শহর ঘুরে দেখলেন পুলিশ কমিশনার

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...