Tuesday, April 7, 2026

শোকের ছায়া রাজনৈতিক মহলে! প্রয়াত মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা

Date:

Share post:

প্রয়াত হলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মৎস্য মন্ত্রী আবু হেনা। রবিবার রাত ১০টা ৪৫ মিনিটে সল্টলেকের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

আবু হেনা ছিলেন ছয় বারের বিধায়ক। লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯১ থেকে ২০১৬ পর্যন্ত টানা নির্বাচিত হয়েছিলেন তিনি। কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও মন্ত্রী আব্দুস সাত্তারের পুত্র আবু হেনা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

২০১১ সালে যখন তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের জোটে বাংলায় পরিবর্তন আসে, সেই সময় আবু হেনা রাজ্যের পূর্ণ মৎস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দক্ষতা, সৌজন্য ও নেতৃত্বের গুণে রাজ্য রাজনীতিতে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছিলেন।

সোমবার দুপুরে মরদেহ বহরমপুর জেলা কংগ্রেস ভবনে নিয়ে যাওয়া হবে, এরপর তা পৌঁছবে লালগোলায় তাঁর বাড়িতে। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য। তাঁর মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জেলা কংগ্রেস সহ রাজ্যের বিভিন্ন স্তরের কংগ্রেস নেতৃত্ব তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন – টানা ৬ মিনিট! বিরল সূর্যগ্রহণে অন্ধকারে ডুববে গোটা পৃথিবী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...