Thursday, June 25, 2026

একুশের মঞ্চে ‘অন্য’ শহিদ সম্মান: পহেলগামে শহিদ পরিবারদের পাশে মমতা বন্দ্যোপাধ্য়ায়

Date:

Share post:

শহিদ মঞ্চে সম্মান শহিদ পরিবারকে। অতীতের সঙ্গে বর্তমানকে জুড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ২১ জুলাই ধর্মতলায় শহিদ-সমাবেশে পহেলগামের জঙ্গি হামলায় শহিদদের পরিবারকে সঙ্গে নিয়ে সভামঞ্চে পৌঁছন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার তেহট্টের শহিদ সেনা ঝন্টু আলি শেখের বাবা এবং পহেলগামের জঙ্গি হামলায় (Pahalgam attack) নিহত বিতান অধিকারীর বাবা-মাকে মঞ্চে নিয়ে এসে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: বাংলার অপমানে গর্জে উঠুন: বাংলা থেকে ভারত গড়ার ডাক ফিরহাদের

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”তৃণমূল কংগ্রেসের কর্মীদের ১ টাকা করে দেওয়া আর্থিক সাহায্যের ১ লক্ষ টাকা করে শহিদদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।” সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরে চোখের জল ফেলছিলেন বিতান অধিকারীর মা। ঝন্টুর বাবাও কেঁদে ভাসালেন শহিদ হওয়া ছেলের জন্য। পহলগাঁওয়ের জঙ্গি হামলার পরে উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইতে শহিদ হন ঝন্টু আলি শেখ।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...